ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

তামাকমুক্ত সমাজ গঠনে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
তামাকমুক্ত সমাজ গঠনে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: তামাকমুক্ত সমাজ গঠনে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ADVERTISEMENT AREA

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এসব আসক্তি শুধু ব্যক্তির স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানামুখী প্রলোভন ও আকর্ষণীয় প্রচারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে তামাক ও নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে তামাকমুক্ত সুস্থ সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।